ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

ঢা‌বি‌তে হল খু‌লে দেওয়ার দা‌বিতে প্রতিবাদ সমা‌বেশ

ads

আবাসিক হল খুলে পরীক্ষা নেওয়াসহ কয়েকদফা দাবিতে আন্দোলন শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র অ‌ধিকার প‌রিষদ ঢা‌বি শাখা। বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বুধবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে এ আন্দোলন শুরু করেন তারা। এসময় পরীক্ষার সময় স্বাস্থ্যবিধি নিশ্চিত করাসহ চার দফা দা‌বি জানান ছাত্র অ‌ধিকার প‌রিষদের নেতারা।


তাদের দাবির মধ্যে রয়েছে, অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষার্থীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে হল খুলে দিতে হবে। এক্ষেত্রে মেডিকেল সেন্টারে করােনা ইউনিট স্থাপন এবং পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা করতে হবে। বহিরাগত প্রবেশ সীমিত করতে হবে। হলে প্রবেশ ও বাহির হওয়ার ক্ষেত্রে কঠোর চেকিং ও স্বাস্থবিধি অনুসরণ করতে হবে। খাবার বক্সের ভিতরে করে রুমে নিয়ে যাওয়া। প্রতি ফ্যাকাল্টিতে হাত ধায়ার ব্যবস্থা করতে হবে। অসুস্থ শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ার ব্যাপারে ভিন্ন নীতিমালা প্রণয়নসহ অন্যান্য প্রযোজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।


এছাড়া দ্বিতীয় দাবি পরীক্ষার পূর্বে শিক্ষার্থীদের অবশ্যই পর্যাপ্ত প্রস্তুতি নেয়ার সুযােগ দিতে হবে। প্রযােজনে মেকাপ ক্লাসের ব্যাবস্থা করতে হবে। তৃতীয় দাবি ডিভাইস সমস্যায় থাকা শিক্ষার্থীদের জন্য ডিভাইসের ব্যাবস্থা করার কথা থাকলেও এটা করা হয়নি। ডিভাইসের ব্যাবস্থা করতে হবে। সর্বশেষ দাবি শিক্ষার্থীদের নেট প্যাকেজ কেনার জন্য ন্যূনতম মাসিক খরচ দিতে হবে


ads
ads
ads

Our Facebook Page